‘জাদু কি ঝাপ্পি’ দিতে দোকানে হাজির হনুমান
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দোকানের মালিক আমির ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে ২২ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ ভিডিয়োটি দেখে নিয়েছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, মোবাইল স্ক্রিনে পুরো ডুবে থাকায় হনুমানটি এগিয়ে আসার বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি ওই দোকানদার। তার সঙ্গে থাকা এক যুবক যখন হনুমানটিকে দেখতে পান, দ্রুত আমিরকে সতর্ক করে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। চেয়ার থেকে উঠে দাঁড়ানোর সুযোগ দেয়নি সেই হনুমানটি। তবে সামান্য বিরক্তটুকুও না করে আমিরকে ‘হাগ’ করে হনুমানটি, দীর্ঘসময়। হুট করে ঘটে যাওয়া এই আলিঙ্গনে প্রথম মুহূর্তে পুরোপুরি স্তব্ধ হয়ে যান আমির।