উৎসবের মরশুমে রক্ত সঙ্কট, পুজো কমিটির সাহায্য প্রার্থনা
শ্রমজীবী হাসপাতালের সহ–সম্পাদক গৌতম সরকারের বক্তব্য, ‘উৎসবের আবহে আমরাও নিশ্চয়ই উৎসবে মেতে উঠব, পাশাপাশি, আমাদের সামাজিক বোধের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকাও পালন করব। শ্রমজীবী হাসপাতালের পক্ষ থেকে সমস্ত পুজো কমিটির কাছে বিশেষ ভাবে আবেদন করা হচ্ছে, জগদ্ধাত্রী পুজোর মধ্যে পুজো কমিটির সুবিধামতো দিনে অন্তত একটি রক্তদান শিবির আয়োজন করে বিপন্ন সহ নাগরিকের পাশে দাঁড়ানোর।’ শ্রমজীবী ব্লাড সেন্টারের প্রবীণ চিকিৎসক নীরজরঞ্জন দাসের কথায়, ‘এই প্রচারে অনেক পুজো কমিটিই আমাদে আমন্ত্রণে সাড়া দেবেন বলে আমাদের বিশ্বাস। আমরা আশা করব, উৎসবের সময়ে রক্তের সঙ্কটের মোকাবিলা করার।’ শ্রীরামপুর এভারেস্ট স্পোর্টিং ক্লাবের পুজো কমিটির কোষাধ্যক্ষ দেবলীনা ভট্টাচার্য বলেন, ‘শ্রমজীবী হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে এসে আবেদন করেছেন, আমরা চেষ্টা করছি, পাশাপাশি, অন্যদেরও অনুরোধ করছি শিবির আয়োজন করার।’