প্রতিমা নিরঞ্জনে গিয়ে তলিয়ে গেল কিশোর, উতপ্ত কালনা ফেরিঘাট
প্রশাসনের তরফে নিরঞ্জনের জন্য মহিষমর্দিনী ও মিলিটারি ঘাট নির্দিষ্ট করা থাকলেও নজরদারি এড়িয়ে কী ভাবে ফেরিঘাটে প্রতিমা বিসর্জন হচ্ছিল, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্ষিপ্ত কিছু মানুষ ফেরিঘাটের কার্যালয়ে ভাঙচুর চালায়, যার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। ভাঙচুরের জেরে ক্ষুব্ধ ইজারাদারি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় দু’পাড়ের সাধারণ মানুষ চরম বিপাকে পড়েন। পরে প্রশাসনের হস্তক্ষেপে শুক্রবার দুপুর দুটোর পরে ফেরি চলাচল স্বাভাবিক হয়।