রঞ্জি ট্রফিতে ভাবনায় আবার সামি
কল্যাণীর মাঠে দিল্লি ম্যাচে বাংলাকে জেতানোয় ছাপ রেখেছিলেন মহম্মদ সামি। তবে নয়াদিল্লির পালামে সার্ভসেসের বিরুদ্ধে খেলেননি। সোমবার রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচে বাংলা মুখোমুখি হচ্ছে কেরালার। সেই ম্যাচ খেলতে শুক্রবার তিরুবনন্তপুরমে পৌঁছে গেল বাংলা। সামি টিমের সঙ্গেই গিয়েছেন। টিম সূত্রের খবর, কেরালার বিরুদ্ধে খেলবেন তিনি। তবে সব কিছুই চূড়ান্ত হবে উইকেট দেখার পরে।