Kultali: প্রতিবেশী বাড়িতে ডেকে দাদু যা করেছে… বাড়ি ফিরেই মা-কে বলে দিল নাবালিকা – Bengali News | Allegation of molestation by old man neighbour in kultali
কুলতলি: সাত বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। বাড়িতে ফিরে সবটা বলতে না পারলেও ওই নাবালিকার কথা শুনেই সবটা বুঝে যায় মা-বাবা। তারপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ উঠেছে প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকায়। এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা খেলা করছিল, সেই সময় তাকে বাড়িতে ডাকে প্রতিবেশী দাদু।
পরিবারের দাবি, একা পেয়ে যৌন নির্যাতন করা হয় ওই নাবালিকাকে। এই ঘটনা যাতে সে কাউকে না বলে, তার জন্য তাকে ভয়ও দেখানো হয়। কিন্তু ঘটনার পর থেকে তার নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়। বিষয়টি প্রথমে সে তার ঠাকুমা ও মা’কে জানায়। পরিবারের পক্ষ থেকে ঘটনার পরই কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়।
ইতিমধ্যে নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষাও করা হয়েছে ৷ আদালতে তার গোপন জবানবন্দিরও আবেদন জানিয়েছে পুলিশ। অন্যদিকে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে কুলতলি থানার পুলিশ।
সম্প্রতি ত্রিপুরায় এক শিশুকে যৌন নির্যাতন ও খুনের ঘটনা সামনে এসেছে। সেখানে যৌন লালসার শিকার হয়েছে ১৪ মাসের এক শিশু। ধর্ষণের পর খুন করে পুঁতে দেওয়া হয়েছে ওই শিশুকন্যাকে। ধানজমি থেকে উদ্ধার করা হয়েছে ওই শিশুকন্যার দেহ।