কার্নিভাল: 'চাপ' মুক্তিতে আনন্দ উত্তরে - 24 Ghanta Bangla News
Home

কার্নিভাল: ‘চাপ’ মুক্তিতে আনন্দ উত্তরে

Spread the love

মালদা: স্বাধীন শোভাযাত্রা নয়, যেন নিয়মের বেড়াজাল

প্রতিমা নিয়ে স্বাধীন ভাবে শোভাযাত্রা নয়, যেন নিয়মের বেড়াজাল ছিল কার্নিভালে। রাজ্যে পালা বদলের পরে মালদার একাধিক দুর্গাপুজো কমিটির কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। কার্নিভালের দিন সকাল থেকে রাত পর্যন্ত রথবাড়ি এলাকার ১২ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার কারণে যাত্রী দুর্ভোগ নিয়েও অভিযোগ করেছেন অনেকে। পুরাটুলি স্পোর্টিং ক্লাবের সম্পাদক প্রভাস চৌধুরী, শান্তি ভারতী পরিষদের সম্পাদক রাজা সাহা, মহেশমাটি সর্বজনীন দুর্গোৎসব কমিটি কর্মকর্তা বিশ্বজিৎ দাসের বক্তব্য, ‘দুপুর তিনটেয় গন্তব্যে পৌঁছে রাত দশটায় অনেকের ডাক পড়ত। এতক্ষণ অপেক্ষার কারণে অসন্তুষ্ট হতেন অনেক সদস্য। তার উপর বাড়তি খরচ তো ছিলই।’ কার্নিভালে যে সব ক্লাবের ডাক পড়ত তাদের দুপুরের মধ্যে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রামকৃষ্ণপল্লির মাঠে পৌঁছতে হতো। কার কখন ডাক পড়বে, অপেক্ষায় কাটত ঘণ্টার পর ঘণ্টা। তবে আনন্দ পেতেন অনেকে। ইংরেজবাজার শহরের প্রান্তপল্লি এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক অভিষেক চৌধুরী বলেন, ‘বাড়ির সামনে জাতীয় সড়ক। প্রতিবেশীরা আমার বাড়ির চার তলার ছাদে এসে চেয়ার নিয়ে বসত। গল্প গুজব করে রাত পর্যন্ত কার্নিভাল উপভোগ করতাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *