তেলগি কাণ্ডের পর স্ট্যাম্প বণ্টনে কী বদল বাংলায়, প্রশ্ন হাইকোর্টের - 24 Ghanta Bangla News
Home

তেলগি কাণ্ডের পর স্ট্যাম্প বণ্টনে কী বদল বাংলায়, প্রশ্ন হাইকোর্টের

Spread the love

শুনানিতে রাজ্যের তরফে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। পাল্টা মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন ১৪০টি জনস্বার্থ মামলা করেছিলেন। সেই মামলাগুলি গ্রহণ করা হলে বর্তমান মামলাটি কেন গ্রহণযোগ্য হবে না, সেই প্রশ্ন তোলেন তিনি। গত তিন সপ্তাহে কত স্ট্যাম্প পেপার বণ্টন করা হয়েছে, তার বিস্তারিত হিসাব আদালতে পেশ করার আবেদন জানান কল্যাণ। রাজ্যও রিপোর্ট জমা দিতে চায় বলে জানায়। শেষ পর্যন্ত স্ট্যাম্প পেপার বণ্টন সংক্রান্ত কী নিয়ম মানা হচ্ছে, তা জানতে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২০ নভেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। ২৭ নভেম্বরের মধ্যে পাল্টা হলফনামা জমা দেবেন মামলাকারী। আগামী ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তেলগি কাণ্ডের পরে স্ট্যাম্প পেপার বণ্টন ব্যবস্থায় সংস্কারের যে প্রয়োজনীয়তা সামনে এসেছিল, পশ্চিমবঙ্গে কী হাল হয়েছে, আদালতের নজর এখন সে দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *