Malda: কালভার্টের নীচে টেট উত্তীর্ণের দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা - Bengali News | Malda bodies of two friends found in pond under culvert - 24 Ghanta Bangla News
Home

Malda: কালভার্টের নীচে টেট উত্তীর্ণের দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা – Bengali News | Malda bodies of two friends found in pond under culvert

Spread the love

কালভার্টের নীচ থেকে দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla

মালদহ: কালভার্টের নীচে জলাশয় থেকে মিলল দুই বন্ধুর দেহ। একজন ২০১৭ সালে প্রাথমিক টেট উত্তীর্ণ, অন্যজন বেসরকারি অস্থায়ী কর্মী। রাত থেকে নিখোঁজ থাকার পর কালভার্টের নীচে জলাশয় থেকে উদ্ধার দুই বন্ধুর দেহ। জলাশয় থেকে উদ্ধার একটি বাইকও। পরিবারের আশঙ্কা খুন করা হয়েছে দুই বন্ধুকে। তবে যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনের নাম রাজু ঘোষ (২৭) ও বিবেক মণ্ডল (৩০)।  মোথাবাড়ি থানার শম্ভু মোড়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে,  রাজু ও বিবেক মোথাবাড়ির মণ্ডল পাড়ার বাসিন্দা ছিলেন। দেহগুলির কাছ থেকে একটি মোটরবাইক উদ্ধার হয়েছে। পথ দুর্ঘটনা থেকে মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। দুপুরে দেহগুলো উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

পরিবারের সঙ্গে কথা বলেন সাবিনা। জানা গিয়েছে,  বিবেক ২০১৭ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ ছিলেন। অন্যদিকে রাজু ঘোষ একটি বেসরকারি ফাইনান্স কোম্পানিতে কাজ করতেন। শনিবার রাতে দুই বন্ধু মিলে একটি বাইকে বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর আজ স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বাড়ি থেকে কিছুটা দূরেই কালভার্টের নীচে জলাশয়ে দুই বন্ধুর দেহ ভেসে রয়েছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে এই মৃত্য়ুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার। তাঁদের দাবি, খুন করা হয়ে থাকতে পারে। তবে কী কারণে খুন, তারও কোনও ক্লু দিতে পারছেন না তাঁরা। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *