অরুণাচলে ভারত-চিন সেনা সংঘর্ষ, জানালেন আইটিবিপি প্রধান - 24 Ghanta Bangla News
Home

অরুণাচলে ভারত-চিন সেনা সংঘর্ষ, জানালেন আইটিবিপি প্রধান

Spread the love

উত্তেজনা এলএসি-তে

লাদাখের কারাকোরাম পাস থেকে শুরু করে অরুণাচল প্রদেশের জাশেপ লা পর্যন্ত ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ ভারত-চিন সীমান্তে মোতায়েন ইন্ডো-টিবেটান বর্ডার পুলিশের (আইটিবিপি) ডিরেক্টর জেনারেল শত্রুজিৎ সিং কাপুর জানিয়েছেন, অরুণাচলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি) বরাবর একাধিক লোকেশনে এই সংঘর্ষ চলছে। তবে হালফিলে এই সংঘর্ষ শুরু হয়নি। গত কয়েক মাস ধরে অরুণাচল-সীমান্তে খুচরো অশান্তি চলছিলই। যা সম্প্রতি বাড়াবাড়ির দিকে যাচ্ছে। এত দিন পর্যন্ত এই সংঘর্ষের ব্যাপারে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। শত্রুজিতের কথায় এই সংঘর্ষের বিষয়টি স্পষ্ট হয়। আইটিবিপি-র বার্ষিক সংবর্ধনা ‘হিমবীর সম্মান সমারোহ’-তে বক্তব্য রাখার সময়ে ‘শৌর্য কম্যান্ডো’দের (উচ্চ পার্বত্য অঞ্চলে যুদ্ধ করায় দক্ষ, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী) প্রশংসা করতে গিয়ে বৃহস্পতিবার শত্রুজিৎ বলেন, ‘গত কয়েক দিনে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। অরুণাচলের বিভিন্ন লোকেশনে আমাদের সংঘর্ষের মুখে পড়তে হচ্ছে। সেই সংঘর্ষ এখনও চলছে।’ তাঁর এই মন্তব্যের পরেই অরুণাচল পরিস্থিতির বিষয়টি সরকারি ভাবে সামনে আসে। শত্রুজিতের সংযোজন, ‘এই সংঘর্ষে আমাদের শৌর্য কম্যান্ডোরা অত্যন্ত ভালো পারফর্ম করেছেন, একটি দৃষ্টান্তমূলক ভূমিকা নিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *