AC Tips: ১.৫ টনের এসিতে কতটা গ্যাস ভরতে হয় জানেন? কত খরচ পড়ে? - Bengali News | How much gas you need to pour in a 1.5 ton AC - 24 Ghanta Bangla News
Home

AC Tips: ১.৫ টনের এসিতে কতটা গ্যাস ভরতে হয় জানেন? কত খরচ পড়ে? – Bengali News | How much gas you need to pour in a 1.5 ton AC

Spread the love

গরম থেকে বাঁচতে আজকাল আমরা সকলেই প্রায় এয়ার কন্ডিশনার চালাই। বিভিন্ন কারণে ঘরে লাগানো এসিও নষ্ট হয়ে যায়। তা ছাড়া বিদ্যুৎচালিত যন্ত্রের খারাপ হওয়াটা কোনও নতুন ব্যপার নয়। ঘন্টার পর ঘন্টা এসি চালানোর পরেও ঠান্ডা না হলে বুঝতে হয় এসি খারাপ হয়েছে। এসি যে যে কাজ কারণে কাজ করা বন্ধ করে দেয়, তার মধ্যে একটি হল এসিতে গ্যাস লিক হয়ে যাওয়া। গ্যাস ছাড়া, বাড়ির লাগানো উইন্ডো এসি বা স্প্লিট এসি ঘর ঠান্ডা করতে পারবে না।

গ্যাস লিক করলে প্রথমে যেখান থেকে গ্যাস লিক হচ্ছে সেই জায়গাটি সারিয়ে নিতে হয়। তারপর এসিতে গ্যাস ভরে দেওয়া হয়। এই ক্ষেত্রে অনেক সময় অসৎ মিস্ত্রি হলে ভুল বুঝিয়ে বেশি টাকা নিয়ে নেন। কম গ্যাস ভরে বেশি টাকা চেয়ে বসেন। আপনি কি জানেন ১.৫ টনের এসিতে কতটা গ্যাস ভরার প্রয়োজন হয়?

এসিতে কতটা গ্যাস ভরতে হবে তা নির্ভর করে এসির টনের ধারণক্ষমতার উপর। ভারতীয় বাজারে বিক্রি হওয়া এয়ার কন্ডিশনারগুলিতে প্রধানত তিন ধরণের গ্যাস ব্যবহার করা হয়। যার মধ্যে রয়েছে R22, R410A এবং R32 গ্যাস। বর্তমানে বাজারে সবচেয়ে বেশি বিক্রিত মডেলগুলি হল R32 গ্যাসের।

আরবান কোম্পানির মতে, ১.৫ টনের একটি এসিতে ১.৫ কেজি থেকে ২ কেজি গ্যাস থাকে। জানেন এই পরিমাণ গ্যাস ভরার খরচ কত?

আরবান কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এসিতে গ্যাস ভরার জন্য গ্রাহকদের কাছ থেকে কোম্পানি প্রায় ২৫০০ টাকা চার্জ করে। আরবান কোম্পানি ছাড়াও, আপনি যদি চান, তাহলে আপনার বাড়ির কাছের নিকটতম এসি মেরামতকারী বা কোম্পানির পরিষেবা কেন্দ্রে অভিযোগ দায়ের করেও গ্যাস রিফিল করাতে পারেন। কিন্তু মনে রাখবেন যে এসি গ্যাস রিফিলিং চার্জ বিভিন্ন এলাকায় ভিন্ন হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *