Election Commission RTI: সিনিয়র অফিসারকে নিয়ে অভিযোগ জানিয়েছিলেন দুই কমিশনার, ব্যবস্থা নেয়নি সচিবালয়, RTI-তে সামনে এল বড় তথ্য | RTI reveals cabinet secretariate did not take action after Election Commissioner Sukhbir Sandhu and Vivek Joshi sent letter - 24 Ghanta Bangla News
Home

Election Commission RTI: সিনিয়র অফিসারকে নিয়ে অভিযোগ জানিয়েছিলেন দুই কমিশনার, ব্যবস্থা নেয়নি সচিবালয়, RTI-তে সামনে এল বড় তথ্য | RTI reveals cabinet secretariate did not take action after Election Commissioner Sukhbir Sandhu and Vivek Joshi sent letter

Spread the love

নয়া দিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এড়িয়ে ক্যাবিনেট সচিবালয়ে চিঠি দিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার (Election Commissoner)। আরটিআই-এর মাধ্যমে এই তথ্যের সত্যতা আগেই সামনে এসেছে। আর এবার স্পষ্ট হল, ঠিক কী অভিযোগ জানানো হয়েছিল দুই কমিশনারের দেওয়া চিঠিতে। কেন ওই অভিযোগের ভিত্তিতে কোনও ব্যবস্থা নেওয়া হল না, সামনে এসেছে সেই তথ্যও।

সিনিয়র অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানান সান্ধু ও জোশী

তথ্য জানার অধিকার আইনে পিটিআই (PTI)-এর হাতে যে তথ্য এসেছে, তাতে জানা যাচ্ছে, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গর্গের কাজ নিয়ে প্রশ্ন তুলে দুটি পৃথক চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। কমোডোর লোকেশ কে বাত্রা এই আরটিআই ফাইল করেছিলেন।

পিটিআই রিপোর্টে উঠে আসা নথি থেকে জানা যাচ্ছে, কমিশনারদের সঙ্গে কোনোরকম আলোচনা না করেই মনীশ গর্গ সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার, ডিরেক্টর জেনারেল ও সম মর্যাদার অফিসারদের মধ্যে কাজ ভাগ করে দিয়েছিলেন।

কেন কোনও ব্যবস্থা নিল না ক্যাবিনেট সচিবালয়?

আরটিআই-তে পাওয়া তথ্যে জানা গিয়েছে, যেহেতু দুই নির্বাচন কমিশনার পৃথকভাবে ব্যক্তি হিসেবে ওই অভিযোগ জানিয়েছিলেন, কমিশনের তরফ থেকে কোনও অভিযোগ যায়নি, তাই ওই অভিযোগের ক্ষেত্রে কোনও ব্যবস্থা নেয়নি ক্যাবিনেট সচিবালয়।

সচিবালয়ের বক্তব্য ছিল, যেহেতু কমিশনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে (Formal Communication) কোনও যোগাযোগ করা হয়নি, তাই এই ক্ষেত্রে সচিবালয় কোনও ব্যবস্থা নিলে তা কমিশনের কাজে হস্তক্ষেপ করা হত।

সচিবালয়ের তরফে দুটি চিঠির প্রাপ্তিস্বীকার করা হয়। তার একটি কপি মুখ্য নির্বাচন কমিশনারের প্রধান সচিবকে পাঠানো হয়। সংশ্লিষ্ট সিনিয়র অফিসারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনার জন্যও বিষয়টি উল্লেখ করে সচিবালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *