মমতা পেলেন ‘ফুটবল’, ঋতব্রত ‘খাম’, দলের নাম কী হলো?
তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ় করে দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়। কে কোন চিহ্ন পাবে, দলের নতুন নাম কী হবে, চলছিল তর্ক-বিতর্ক? অবশেষে শুক্রবার সামনে এল দুই শিবিরের নাম ও চিহ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় দলের নাম হলো ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। প্রতীক ‘ফুটবল প্লেয়ার’। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নাম হলো ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’। তাঁর দলের প্রার্থীরা ‘খাম’ প্রতীকে লড়বেন।