মালিকানা বদল হতেই নেতৃত্ব হারানোর আশঙ্কা পরাগের, RR-এর নতুন অধিনায়কের দৌড়ে কে? - 24 Ghanta Bangla News
Home

মালিকানা বদল হতেই নেতৃত্ব হারানোর আশঙ্কা পরাগের, RR-এর নতুন অধিনায়কের দৌড়ে কে?

Spread the love

তবে রিয়ান পরাগের অনুপস্থিতিতে রাজস্থানকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে যশস্বীর। যদিও IPL বা ঘরোয়া ক্রিকেট— কোনও ক্ষেত্রেই অধিনায়ক হিসেবে তাঁর অভিজ্ঞতা খুব বেশি নয়। ফলে নতুন মরশুমে শেষ পর্যন্ত তাঁকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় কি না, সে দিকেই নজর থাকবে।

রাজস্থানের মালিকানা বদলে কত দূর এগোল প্রক্রিয়া?

২০২৬ সালের মে মাসে রাজস্থান রয়্যালসের অধিকাংশ মালিকানা কিনে নেয় লক্ষ্মী মিত্তলের পরিবার ও আদর পুনাওয়ালা। ১৬৫ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৬৬০ কোটি টাকায় এই চুক্তি হয়। এর ফলে আগে আমেরিকার এক বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে আটকে থাকা চুক্তির বদলে নতুন মালিকানা কাঠামো তৈরি হয়েছে। এই চুক্তির আওতায় শুধু IPL- এর রাজস্থান রয়্যালস নয়, দক্ষিণ আফ্রিকার SA20 লিগের পার্ল রয়্যালস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বার্বাডোজ় রয়্যালসও রয়েছে। তবে ভারতের টুর্নামেন্ট কমিশন এই চুক্তিতে অনুমোদন দিলেও BCCI ও IPL কর্তৃপক্ষের চূড়ান্ত ছাড়পত্র এখনও মেলেনি। এই অনুমোদন পেলেই মালিকানা বদলের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

অধিনায়ক হিসেবে কেমন রেকর্ড পরাগের?

২০২৫ সালে সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে আটটি ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দিয়েছিলেন পরাগ। সেই আট ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছিল দল, হেরেছিল ছ’টিতে। অধিনায়ক হিসেবে ওই মরশুমে তাঁর ব্যাট থেকে এসেছিল ৩৯৩ রান। রাজস্থানের ইতিহাসে সবচেয়ে কমবয়সি অধিনায়ক হওয়ার পাশাপাশি IPL-এর ইতিহাসেও পঞ্চম কমবয়সি অধিনায়ক হয়েছিলেন তিনি। ২০২৪ সালে ব্যাট হাতে তাঁর সেরা মরশুম কেটেছিল। সে বার রাজস্থানের হয়ে ৫৭৪ রান করেছিলেন পরাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *