FIR against Abhishek Banerjee: মমতার পর ফের একবার অভিষেকের বিরুদ্ধে দায়ের হল FIR | One person logged FIR against TMC MP Abhishek Banerjee - 24 Ghanta Bangla News
Home

FIR against Abhishek Banerjee: মমতার পর ফের একবার অভিষেকের বিরুদ্ধে দায়ের হল FIR | One person logged FIR against TMC MP Abhishek Banerjee

Spread the love

কলকাতা: এবার ভবানীপুর থানায় (bhowanipur) তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে এফআইআর। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে থানায় এফআইআর করলেন অর্ণবকান্তি দাস নামে জনৈক এক ব্যক্তি। তৃণমূল সাংসদের বিরুদ্ধে ক্ষমতায় অপব্যবহারের অভিযোগ। এর আগেও উস্কানিমূলক বক্তব্য রাখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

অর্ণবকান্তি দাস ভবানীপুরের বাসিন্দা। তাঁর অভিযোগ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে এই ধরনের কাজ করেছেন অভিষেক। সমাজ-মাধ্যমে তিনি ঘৃণা ছড়িয়েছেন। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় এই ধরনের মন্তব্য় করেছেন তার একটি প্রতিলিপিও অর্ণবাবু দিয়েছেন।

অভিষেকের কোন মন্তব্যের জন্য FIR?

অর্ণবকান্তি দাসের মতে ২ মে অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “১০ বার জন্মালেও আপনাদের ‘বাংলা বিরোধী গুজরাটি গ্যাং’ আমার ডায়মন্ড হারবার মডেলের ছিটেফোঁটাও ক্ষতি করতে পারবে না।” অভিষেকের এই মন্তব্যের জন্যই এবার ভবানীপুর থানায় নতুন করে অভিযোগ দায়ের হয়েছে।

আগেও অভিযোগ দায়ের হয়েছিল

ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগে একটি প্রধান এফআইআর দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং জনপ্রতিনিধিত্ব আইনের মোট ৬টি ধারায় অভিযোগ আনা হয়। রাজীব সরকার নামে এক সমাজকর্মী বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেছিলেন।

মমতার বিরুদ্ধেও অভিযোগ দায়ের

মঙ্গলবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। ২০২৫ সালে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগ। ‘গন্দা’ ধর্ম বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে দাবি। সেই কারণেই দায়ের হয়েছিল মামলা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *