কুমারীপুজোর পরে কন্যারূপে গ্রহণ অনাথ-আদিবাসীকে - 24 Ghanta Bangla News
Home

কুমারীপুজোর পরে কন্যারূপে গ্রহণ অনাথ-আদিবাসীকে

Spread the love

এ বার এই পুজো দ্বিতীয় বর্ষে পা রেখেছে। প্রধান উদ্যোক্তা বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময়। শুরু থেকেই কুমারী পুজোর আয়োজন এই পুজোয়। তবে কোন কুমারীকে এ বার দেবীরূপে পুজো করা হবে তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছিল অনেক আগে থেকে। সেই সময়েই তন্ময় জানতে পারেন, ডেবরার মঠ বিষ্ণুপুরের আদিবাসী সম্প্রদায়ের মেয়ে বাপ–মা হারা ঝর্না নায়েকের বিষয়ে। কয়েক বছর আগে বাবা মারা গিয়েছিলেন দুর্ঘটনায়। সেই শোক সামলাতে না পেরে মায়েরও মৃত্যু হয় পরে। হতদরিদ্র পরিবারের মেয়ে ঝর্নার ঠাঁই হয় মাসির বাড়িতে। কিন্তু মাসি–মেসোও গরিব। ফলে কষ্টেই দিন কাটত ঝর্নার। তন্ময় বলেন, ‘এখনও ঝর্নাকে স্কুলে পর্যন্ত ভর্তি করা হয়নি!’ এমন একজন আদিবাসী মেয়েকেই দেবী হিসেবে পুজো করার সিদ্ধান্ত নেন তন্ময় ও পাপিয়া। তাঁদের কথায়, ‘নারীর মধ্যেই তো লুকিয়ে রয়েছে দেবীশক্তি। তাই তো আমরা দেবী দুর্গার সঙ্গে কুমারীর পুজো করি। পুজোর মাহাত্ম্য শুধু আলো, মণ্ডপসজ্জায় আবদ্ধ থাকতে পারে না। প্রতিটি নারীর যথার্থ সম্মান আমরা যতক্ষণ না দিতে পারছি, ততক্ষণ পুজোর প্রকৃত সার্থকতা নেই বলেই আমার বিশ্বাস। তাই আমরা আদিবাসী সম্প্রদায়ের এক অনাথ মেয়েকে দেবীরূপে পুজো করার পাশাপাশি কন্যারূপেও তাকে গ্রহণ করেছি। ওর সব দায়িত্ব এখন থেকে আমার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *