বিজেপির 'পরিবর্তন রথযাত্রা', কোন কোন এলাকা দিয়ে যাবে? - Bengali News | BJP's Rath yatra will start from March 5 - 24 Ghanta Bangla News
Home

বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’, কোন কোন এলাকা দিয়ে যাবে? – Bengali News | BJP’s Rath yatra will start from March 5

ছাব্বিশের ভোটে বাংলায় ‘পরিবর্তন’ হবে বলে আশাবাদী বিজেপি। নির্বাচনী প্রচারে এবার বিজেপির হাতিয়ার হতে চলেছে ‘পরিবর্তন রথযাত্রা’। আর সেই রথযাত্রা কর্মসূচি ঠিক করতেই সল্টলেকের হোটেলে বৈঠকে বসেছেন বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের পাশাপাশি রয়েছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। দোলযাত্রার পরই শুরু হবে এই রথযাত্রা। আগামী ৫ মার্চ থেকে শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত এই রথযাত্রা চলবে। বিজেপির ১০টি সাংগঠনিক বিভাগ থেকে ১০টি রথযাত্রা বের করা হবে। প্রায় ১৫০টি বিধানসভা এলাকাকে ছুঁয়ে যাবে এই রথযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *