‘এমন মৃত্যু যে কতটা যন্ত্রণার...’, ফের কাছের মানুষকে হারালেন অমিতাভ - 24 Ghanta Bangla News
Home

‘এমন মৃত্যু যে কতটা যন্ত্রণার…’, ফের কাছের মানুষকে হারালেন অমিতাভ

Spread the love

একের পর এক কাছের মানুষ হারানোর যন্ত্রণা। অমিতাভ বচ্চনের জীবনে বার বার উঠেছে ঝড়। গত বছর দীর্ঘদিনের সহকর্মী তথা বন্ধু ধর্মেন্দ্রর মৃত্যুতেও ভেঙে পড়েছিলেন তিনি। ফের এক বার শোকের আবহ অভিনেতার জীবনে। কার মৃত্যুতে মন খারাপ অমিতাভের?

জীবনের ভালো, খারাপ সমস্ত দিকই নিজের ব্লগের মাধ্যমে তুলে ধরেন অমিতাভ। অনুরাগীকে হারানোর ঘটনাও তেমনই তুলে ধরলেন অভিনেতা। এলাহাবাদনিবাসী সেই অনুরাগিণীর মৃত্যুতে বাকরুদ্ধ তিনি। তাঁকে স্নেহ করে একটা সময়ে ‘ইএফ’ বলে ডাকতেন অমিতাভ। শালিনী সিং নামে ওই মেয়েটি দীর্ঘ বছর ধরেই অমিতাভের ভক্তদের তালিকায় অন্যতম।

অমিতাভ তাঁর ব্লগে লেখেন, ‘আমার প্রিয় এলাহাবাদের শালিনী সিংহের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। এমন মৃত্যুতে যে কতটা যন্ত্রণা হয়, তা এই মুহূর্তে প্রকাশ করা কঠিন ও যন্ত্রণাদায়ক। ওঁর পরিবারের জন্য আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল।’ বিগবি আরও লিখেছেন, ‘আমি প্রার্থনা করছি। ওঁর আত্মা যাতে প্রাপ্য শান্তিটুকু পায়, সেই প্রার্থনা করে চলেছি।’

প্রসঙ্গত, বর্তমানে নাগ অশ্বিনের সঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলের কাজ করছেন অমিতাভ। যেখানে তাঁর সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে কমল হাসান ও প্রভাসকে। এ ছাড়াও অভিনেতা নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’-এ রণবীর কাপুর, সাই পল্লবী, যশ এবং সানি দেওলের সঙ্গে অভিনয় করবেন বলেও সূত্রের খবর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *