ইন্টার কাশীর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের একাদশে লোবা, হাবাসের বড় ভরসা - 24 Ghanta Bangla News
Home

ইন্টার কাশীর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের একাদশে লোবা, হাবাসের বড় ভরসা

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ কিছুক্ষণ পরেই ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে নামবে ইস্টবেঙ্গল (East Bengal FC)। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কার্লোস ভাজ পিন্টোর…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ কিছুক্ষণ পরেই ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে নামবে ইস্টবেঙ্গল (East Bengal FC)। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কার্লোস ভাজ পিন্টোর ইন্টার কাশী ফুটবল দল। খাতায়-কলমে এই মুহূর্তে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও প্রতিপক্ষ দলকে হালকা ভাবে নিতে নারাজ আন্তোনিও লোপেজ হাবাস। তাই সবদিক মাথায় রেখেই আজকের একাদশ সাজিয়েছেন তিনি। যেখানে অন্যান্য দিনের মত আজ ও গোলরক্ষক হিসেবে থাকছেন প্রভসুখান সিং গিল।

রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন হর্দিক ভাট, আনোয়ার আলি, লালচুংনুঙ্গা এবং জয় গুপ্তা। মাঝমাঠ জমাট বাঁধানোর জন্য থাকছেন অধিনায়ক মহম্মদ রশিদ, দানি রামিরেজ‌, বিপিন সিং, পিভি বিষ্ণু এবং রোহিত কুমার। দলের প্রয়োজনে উইং থেকে ও উঠে আসতে পারেন বিপিন- বিষ্ণুরা‌। তাছাড়া আজ মূলত একটি স্ট্রাইকার রেখেই ম্যাচ শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। আজ প্রথম থেকেই মাঠে থাকছেন আফ্রিকান তারকা একে আর্নল্ড লোবা। গত ম্যাচে যথেষ্ট নজর কেড়েছিলেন এই বিদেশী ফুটবলার।

গোল না পেলেও বিপিনের গোলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লোবার। এছাড়াও তার ড্রিবলিং প্রশংসিত হয়েছিল সমর্থকদের কাছে। সবদিক নজরে রেখেই আর শুরু থেকেই তাকে মাঠে রাখছেন কোচ।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *