ভরসন্ধ্যায় নৃশংস হত্যা! মহারাষ্ট্রে স্কুটারে ধাক্কা মেরে যুবককে পিটিয়ে খুন
নয়াদিল্লি/মহারাষ্ট্র: মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে ভরসন্ধ্যায় এক লোমহর্ষক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার শহরের ব্যস্ত এলাকা সিডকোর (CIDCO) এন-৭ অঞ্চলের বজরং চৌকের কাছে গাড়ি দিয়ে ধাক্কা মেরে…
নয়াদিল্লি/মহারাষ্ট্র: মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে ভরসন্ধ্যায় এক লোমহর্ষক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার শহরের ব্যস্ত এলাকা সিডকোর (CIDCO) এন-৭ অঞ্চলের বজরং চৌকের কাছে গাড়ি দিয়ে ধাক্কা মেরে স্কুটার থেকে ফেলে এক যুবককে নৃশংসভাবে খুন করা হয়। নিহতের মাথায় ও মুখে হকি স্টিক ও লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম দেবেনেশ ওরফে বাণ্টি দীক্ষিত (Devesh alias Bunty Dixit)। তিনি একটি মেস পরিচালনার পাশাপাশি প্লটিং বা জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার জিম থেকে নিজের স্কুটারে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ই পবন পরাশর (Pawan Parashar) নামের এক ব্যক্তি তার গাড়ি দিয়ে পিছন থেকে দেবেনেশের স্কুটারে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন দেবেনেশ। এরপরেই গাড়ি থেকে নেমে পবন হকি স্টিক ও লোহার রড দিয়ে তাঁর মাথা ও মুখে এলোপাথাড়ি আক্রমণ চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
থানায় গিয়ে আত্মসমর্পণ ও তদন্ত
এই নৃশংস হত্যাকাণ্ডের পরই অভিযুক্ত পবন পরাশর সরাসরি সিডকো থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ ঘটনার ব্যবহৃত গাড়িটি এবং হামলায় ব্যবহৃত লোহার রডটি বাজেট করেছে। ধৃতকে আদালতে পেশ করার কথা রয়েছে। তবে এই খুনের নেপথ্যে ঠিক কী কারণ ছিল, সে বিষয়ে পুলিশ এখনই মুখ খুলতে নারাজ।
পুরনো শত্রুতা নাকি ব্যবসার জের?
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত দেবেনেশ ও অভিযুক্ত পবনের মধ্যে বেশ কিছুদিন ধরে কোনো একটি বিষয় নিয়ে বিরোধ চলছিল। পুরনো কোনো শত্রুতা কিংবা আর্থিক বা ব্যবসায়িক কোনো গোলযোগই এই খুনের নেপথ্যে রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার আকস্মিকতা এবং নির্মমতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ পুরো ঘটনার পারিপার্শ্বিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় বিপুল গ্যাসের সন্ধান, জ্বালানি নিরাপত্তায় নতুন আশা
হিমালয়ের দুর্গম উচ্চতায় শত্রুর ঘুম ওড়াচ্ছে ভারতের দেশীয় যুদ্ধ হেলিকপ্টার প্রচণ্ড