Election Commission News: ছাড় নেই কিছুতেই! পরিচয় নিয়ে সন্দেহ হলেই সরানো হবে বোরখা-ঘোমটা - Bengali News | Face Verification: Burqa and Veil to be Removed for ID Checks Amid Suspicion - 24 Ghanta Bangla News
Home

Election Commission News: ছাড় নেই কিছুতেই! পরিচয় নিয়ে সন্দেহ হলেই সরানো হবে বোরখা-ঘোমটা – Bengali News | Face Verification: Burqa and Veil to be Removed for ID Checks Amid Suspicion

Spread the love

কলকাতা: বিহারে নির্বাচনের সময় বোরখা বা ঘোমটা পরা মহিলা ভোটারদের পরিচয় যাচাই নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। যা নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে দুষেছিল আরজেডি। তবে স্বচ্ছভাবে ভোট পরিচালনার জন্য সেই পন্থাই এবার বাংলার জন্য লাগু করবে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক অন্তত সেই কথাই জানিয়ে দিয়েছে।

বস্তুত, অনেক সময়ই দেখা যায় ছাপ্পা দেওয়া জন্য বিভিন্ন ছলনার আশ্রয় নেন অনেকে। কখনও বোরখা পরে ভিতরে ঢুকে ছাপ্পা কখনও বা মুখ অবধি ঘোমটা দিয়ে বুথের ভিতরে ঢুকে যান। কিন্তু এবার সেটা হবে না। কমিশন বলছে, এবার ভোটে যদি বোরখা বা মাথায় ঘোমটা দিয়ে আসেন আর তাঁর পরিচয়ের ক্ষেত্রে সন্দেহ দেখা দেয় তাহলে তাঁর পরিচয় কিন্তু খতিয়ে দেখা হবে। যেহেতু প্রতি বিএলওর সঙ্গে মহিলা থাকছেন সেই মহিলা অফিসার গিয়ে পরীক্ষা করবেন।

এবারের ভোটে কোনও রকম ফাঁক-ফোকড় থাকবে না, নিরাপত্তা নিয়ে আগেই বলেছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, এই মুহূর্তে রাজ্যের প্রায় সব বুথই স্পর্শকাতর। এর মধ্যে চিহ্নিত করা হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার অতি-স্পর্শকাতর বুথ। যার মধ্যে প্রথম দফায় ভোট হতে চলা ১৫০০টি বুথ নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কমিশন। বুথ জ্যামিং ঠেকাতেও নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত। বুথের ভিতরে ও বুথের বাইরে বসবে সিসিটিভি ক্যামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *