স্মরণীয় হলো না ভুবির কামব্যাক, নো-বলে ৮৯ ম্যাচের ধারা ভাঙলেন তারকা পেসার - 24 Ghanta Bangla News
Home

স্মরণীয় হলো না ভুবির কামব্যাক, নো-বলে ৮৯ ম্যাচের ধারা ভাঙলেন তারকা পেসার

Spread the love

কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই ঘটে বিপত্তি। নিউ জ়িল্যান্ডের ওপেনার টিম সেইফার্টকে বোলিং করার সময়ে ক্রিজ়ের দাগ পেরিয়ে যান ভুবনেশ্বর। তাঁর ব্যাক-অফ-লেংথ ডেলিভারি ব্যাটারের দিকে যায়। তাই পুল শট খেলতে গিয়ে বলের নাগাল পাননি সেইফার্ট। আম্পায়ার ফ্রন্ট-ফুট নো-বল ঘোষণা করায় কিউয়িরা ফ্রি-হিট পেয়ে যায়। ৮৯ ম্যাচ পরে প্রথম নো-বল করলেন ভুবি।

সেই সুযোগ কাজে লাগান সেইফার্ট। ভুবনেশ্বর অফ স্টাম্পের বাইরে ইয়র্কার দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শর্ট থার্ডম্যান ও ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝখান দিয়ে বাউন্ডারিতে বল পৌঁছে দেন কিউয়ি ব্যাটার। এই ওভারে মোট ১৭ রান খরচ করেন ভারতীয় পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *