মোহনবাগানের জার্সিতে যে স্মৃতি, এবার সেখানেই আবেগঘন বিদায় সাদিকুর!
সায়ন সেনগুপ্ত, কলকাতা: মরসুমের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। কলকাতা ফুটবল লিগ জয় করার পাশাপাশি…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: মরসুমের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। কলকাতা ফুটবল লিগ জয় করার পাশাপাশি এবারের আইএফএ শিল্ড ও এসেছে তাদের ঘরে। সেই ধারাবাহিকতা নিয়ে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল শুরু করার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল নর্থইস্ট ইউনাইটেডের কাছে। তবে দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায় মোহনবাগান। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত জয় পেয়েছিল এই প্রধান। লি হ্যারি আরউইন ও মিগুয়েল ফেরেইরার গোলে এসেছিল তিন পয়েন্ট।
এবারের এই মরসুমে জেমি ম্যাকলারেনের পাশাপাশি লি হ্যারি আরউইনের উপর ব্যাপক প্রত্যাশা থাকবে সকলের। তবে এসবের মাঝেই এবার পেশাদার ফুটবল ক্যারিয়ারে দাঁড়ি টানলেন আলবেনিয়ার তারকা ফুটবলার আর্মান্দো সাদিকু। আন্তর্জাতিক ক্লাব ফুটবলে একটা সময় যথেষ্ট দাপট ছিল সাদিকুর। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের জাত চেনানোর পাশাপাশি পরবর্তীতে একাধিক ফুটবল ক্লাবে দাপিয়ে খেলেছিলেন এই ফুটবলার। পরবর্তীতে তিনি এসেছিলেন ভারতে। বছর কয়েক আগে তাকে দলে টেনে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। দলের জার্সিতে ডুরান্ড কাপের পাশাপাশি দেশের প্রথম ডিভিশন লিগের শিরোপা ও উঠেছিল তার হাতে।
যদিও পরবর্তীতে তিনি চলে গিয়েছিলেন এফসি গোয়ায়। সেখানেও ধরা দিয়েছিলেন দুরন্ত ছন্দে। এবার থামালেন তার ফুটবল ক্যারিয়ার। সুইজারল্যান্ডের ফুটবল ক্লাব এসি বেলিঞ্জোনার হয়ে খেলার পর এবার অবসরের কথা ঘোষণা করে দিলেন তিনি। আর্মান্দো সাদিকুকে নিয়ে নেটমাধ্যমে বিশেষ পোস্ট করে মোহনবাগান ম্যানেজমেন্ট। যেখানে তার ছবির সাথে লেখা হয়, ‘স্মৃতির জন্য ধন্যবাদ, সাদিকু। সামনে যা আছে তার জন্য আপনার মঙ্গল কামনা করছি।’
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.