উড়ছে ফাইল, ছোড়া হচ্ছে জলের বোতল, রণক্ষেত্রের চেহারা নিল দিল্লি পুরসভার অধিবেশন - 24 Ghanta Bangla News
Home

উড়ছে ফাইল, ছোড়া হচ্ছে জলের বোতল, রণক্ষেত্রের চেহারা নিল দিল্লি পুরসভার অধিবেশন

Spread the love

জানা গিয়েছে, এ দিন অধিবেশনের শুরুতে কাউন্সিলারদের ওয়ার্ডের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ নিয়ে শুরু হয় বচসা। AAP কাউন্সিলররা অবিলম্বে উন্নয়ন খাতে আরও অর্থ বরাদ্দের দাবি জানান। মেয়র ঘোষণা করেন, চলতি অর্থবর্ষে কাউন্সিলারদের জন্য মোট ২ কোটি টাকা করে উন্নয়ন তহবিলের ব্যবস্থা করা হবে। যদিও সেই প্রস্তাবে রাজি হননি বিরোধী আপ কাউন্সিলাররা।

আর্থিক তহবিলের পাশাপাশি দিল্লির বায়ুদূষণ নিয়েও আলোচনা শুরু হয়। দূষণ নিয়ন্ত্রণে পুরনিগম ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী কাউন্সিলাররা। এর পরেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী কাউন্সিলাররা। মুহূর্তেও মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় অধিবেশন কক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *