জয়ের হ্যাটট্রিক রিয়ালের, বায়ার্নের কাছে আটকাল আর্সেনাল, লজ্জার হার ম্যান ইউর - 24 Ghanta Bangla News
Home

জয়ের হ্যাটট্রিক রিয়ালের, বায়ার্নের কাছে আটকাল আর্সেনাল, লজ্জার হার ম্যান ইউর

Spread the love

রাইসের গোলে বায়ার্নের বিরুদ্ধে হার বাঁচাল আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল আর্সেনাল। বুধবার ম্যাচের শেষ দিকে গোল করে গত মরশুমের রানার্সদের এক পয়েন্ট এনে দেন ডেক্লান রাইস। চোটের কারণে বুকায়ো সাকার মাঠ ছাড়ায় পরিবর্ত হিসেবে নামেন এবেরেচি এজ়ে। তিনিই প্রথম গোল করে আর্সেনালকে এগিয়ে দেন।

তবে হ্যারি কেনের দুরন্ত পাস থেকে গোল করে বায়ার্নকে সমতায় ফেরান আলফন্সো ডেভিস। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন কেন। তখন মনে হচ্ছিল, ওলিসে-কিমিচ-মুসিয়ালারা না থাকলেও ঘরের মাঠে জয় নিয়ে ফিরবে জার্মানির ক্লাবটি। কিন্তু ৮২ মিনিটের মাথায় গোল করে আর্সেনালকে সমতায় ফেরান ইংল্যান্ডের তারকা রাইস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *