Sandeshkhali: ফের তপ্ত সন্দেশখালি, গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ, বন্ধ ফেরি চলাচল - Bengali News | Sandeshkhali heated again, allegation of attack on villagers, closed ferry service - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali: ফের তপ্ত সন্দেশখালি, গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ, বন্ধ ফেরি চলাচল – Bengali News | Sandeshkhali heated again, allegation of attack on villagers, closed ferry service

Spread the love

ফের তপ্ত সন্দেশখালি Image Credit source: TV-9 Bangla

সন্দেশখালি: সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা। সন্দেশখালি ফেরিঘাটে ধুন্ধুমার পরিস্থিতি। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের জমায়েত সন্দেশখালি ঘাট থেকে ধামাখালি ঘাটে যাওয়ার সময় উত্তেজনা ছড়ায়। শিবু হাজরার অনুগামীরা গ্রামবাসীদের উপরে হামলা করে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বোতলের আঘাতে জখম তিন। বন্ধ সন্দেশখালি, ধামাখালি, তুষখালি ফেরি চলাচল। ব্যাপক উত্তেজনা এলাকায়।

তৃণমূলের দাবি, সন্দেশখালি থেকে ধামাখালি যাওয়ার সময় উল্টোদিক থেকে আক্রমণ শুরু হয়। সে কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ সন্দেশখালি, ধামাখালি, তুষখালি ফেরি চলাচল। 

তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দলের কর্মসূচি ছিল। দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে আমাদের ছেলে যারা বিক্ষিপ্তভাবে ছিল, তাঁদের উপরেই হামলা হয়েছে। আমাদের ছেলেরাই আক্রান্ত হয়েছে। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালি গিয়েছিল ইডি। সেখানে গ্রামবাসীদের হামলার মুখে পুড়ে। অভিযোগের তির ওঠে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের দিকে। সেই ঘটনার পর থেকেই শেখ শাহজাহানের ছায়াসঙ্গী হিসাবে সন্দেশখালি-২ ব্লকের সভাপতি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরার নামে সামনে আসে। শেখ শাহজাহান ও শিবু হাজরার বেশ কিছু ছবিও ভাইরাল হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *