কবে কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৬? কখন পড়বে পূর্ণিমা?| Ei Samay - 24 Ghanta Bangla News
Home

কবে কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৬? কখন পড়বে পূর্ণিমা?| Ei Samay

Spread the love

কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৬

শারদ পূর্ণিমা পড়বে আগামী ২৫ অক্টোবর ২০২৬ রবিবার এবং পূর্ণিমা ছেড়ে যাবে ২৫ অক্টোবর ২০২৬ সোমবার। জেনে নিন বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস অনুসারে কখন থাকছে মা লক্ষ্মীর আরাধনার উপযুক্ত সময়।

কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে ২৫ অক্টোবর রবিবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৭ কার্তিক, ১৪৩৩। পূর্ণিমা তিথি শুরু হবে ২৫ অক্টোবর সকাল ১১টা ৫৫ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে ২৬ অক্টোবর সকাল ৯টা ৪১ মিনিটে।

কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে ২৫ অক্টোবর রবিবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৭ কার্তিক, ১৪৩৩। পূর্ণিমা তিথি শুরু হবে সকাল ১০টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ডে। পূর্ণিমা তিথি শেষ হবে ২৬ অক্টোবর সকাল ৯টা ৪৮ মিনিট ৩৫ সেকেন্ড।

কোজাগরী লক্ষ্মীপুজো যেহেতু রাতে হয়, তাই ২৫ অক্টোবর রাতেই লক্ষ্মীপুজো করতে হবে। ঘরে ঘরে শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে আরাধৃতা হবেন মা লক্ষ্মী।

দৃক পঞ্জিকা অনুযায়ী ২৫ অক্টোবর রাতে নিশীথ পুজোর সময় রাত ১০টা ৫৬ মিনিট থেকে শুরু হয়ে রাত ১১টা ৪৬ মিনিট পর্যন্ত থাকবে। অর্থাৎ, প্রায় ৫০ মিনিট ধরে থাকবে কোজাগরী পুজোর শুভ সময়। তবে বাঙালি পরিবারে প্রচলিত রীতি অনুযায়ী সন্ধ্যাতেও লক্ষ্মীপুজো করা হয়। পুজোর সময় নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক প্রথা ও স্থানীয় পঞ্জিকা অনুসরণ করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *