Para Asian Games Controversy: হোটেলের ঘরে মহিলার সঙ্গে অভব্যতা, ভারতীয় প্যারা সাঁতারুকে দেশে ফেরত পাঠাল জাপান | Indian Para Swimmer Shams Alam Shaikh Sent Back from Japan After Harassment Allegations - 24 Ghanta Bangla News
Home

Para Asian Games Controversy: হোটেলের ঘরে মহিলার সঙ্গে অভব্যতা, ভারতীয় প্যারা সাঁতারুকে দেশে ফেরত পাঠাল জাপান | Indian Para Swimmer Shams Alam Shaikh Sent Back from Japan After Harassment Allegations

Spread the love

জাপান: চলছে এশিয়ান প্যারা গেমস। এর মধ্যেই বিতর্কে ভারতীয় দল। হোটেলের মহিলা কর্মীকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৪০ বছর বয়সী একজন সাঁতারুর বিরুদ্ধে। এমনকি আজীবন নির্বাসনের কথাও ভাবছে ভারতীয় প্যারা অলিম্পিক কমিটি। হোটেলের এক মহিলা কর্মীকে যৌন হেনস্থা ও শ্লীলতাহানি করার অভিযোগে তাঁকে আটক করে জাপানের পুলিশ। পরে মঙ্গলবার তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক চরমে।

কী ঘটেছিল?

ভারতীয় দলের সূত্রের দাবি অনুযায়ী, সোমবার এই ঘটনাটি ঘটে নাগোয়াতে ভারতীয় প্যারা সাঁতারুদের থাকার হোটেলে। হোটেলের ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ করতে আসা মহিলা কর্মীকে শারীরিক হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ভারতীয় ক্রীড়াবিদ মহম্মদ শামস আলমের বিরুদ্ধে। ওই মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতেই পুলিশকে জানানো হয় ঘটনাটি। অভিযোগ পাওয়ার পর জাপানের পুলিশ হস্তক্ষেপ করে ও শামস আলমকে আটক করে। ঘটনার পরদিনই তাঁকে দেশে ফেরত পাঠানো হয়। ঘটনাটি এশিয়ান গেমস কর্তৃপক্ষেরও নজর এড়ায়নি। এরপরই ভারতীয় কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। এই ঘটনাটি নিয়ে ভারতীয় প্যারালিম্পিক কমিটির তদন্ত ও পর্যালোচনার পর কী পদক্ষেপ করবে, তা এখনও স্পষ্ট নয়। তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

কে এই শামস আলম শেখ?

৪০ বছর বয়সী শামস আলম শেখ বিহারের বাসিন্দা ও ভারতের পরিচিত প্যারা-সাঁতারুদের মধ্যে একজন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় একাধিকবার দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। World Para Swimming এর রেকর্ড অনুযায়ী, পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক SB4 বিভাগে একসময় বিশ্বের মধ্যে ১ নম্বরে ছিলেন তিনি। ২০১৮ সালে জাকার্তার এশিয়ান গেমসে ২০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগে সোনা জিতেছিলেন তিনি। ২০২৫ সালে রেইকিয়াভিক ইন্টার্নিশানল গেমসেও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতেন তিনি। ২০২৬ সালের মঞ্চে তাঁর টানা তৃতীয় প্যারা গেমসে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু হোটেলের মহিলা কর্মীর সঙ্গে শ্লীলতাহানিতে তাঁর নাম জড়িয়ে পড়ায় প্রতিযোগিতা শুরুর আগেই তাঁকে দেশে ফিরতে হয়েছে। এই নিয়েই বিতর্ক দানা বাঁধছে আরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *