‘যন্তর মন্তরে আর কোনও কর্মসূচি নয়’, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টে মুচলেকা সৌরভ-আশুতোষের
বুধবার আশুতোষ এবং সৌরভকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজির করিয়ে পুলিশ আরও তিন দিনের হেফাজতের আবেদন করে। তবে, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ACP ঋতু রাজ সেই আবেদন খারিজ করে দেন। তবে, জেলমুক্তির বদলে যন্তর মন্তরে তাঁরা আর কোনও বিক্ষোভ-কর্মসূচি করবেন না, এই মর্মে মুচলেকা দিতে হয় দুই নেতাকে।