বাস নম্বর সন্ধ্যা – সুপর্ণা সরকার: গ্রন্থ সমালোচনা
বই এর নাম – বাস নম্বর সন্ধ্যা
লেখক – সুপর্ণা সরকার
প্রকাশনা সংস্থা – উড়ান প্রকাশনী
মূল্য – ২৭০ টাকা
গোধূলির সঙ্কেত
এই গল্পের বই এক চলমান যাত্রার মতো, যেখানে প্রতিটি বাঁকে বদলে যায় দৃশ্য, মানুষ আর অনুভূতির রং। প্রেম, রহস্য, মনস্তত্ত্ব, শিশুমনের সরলতা কিংবা শরীরের নীরব সমান্তরাল চলন, জীবনের নানা অলিগলি এসে মিশেছে এই আখ্যানে। গল্পের মাঝে গোধূলি থেকে সন্ধ্যার বৃত্তে ছড়িয়ে থাকা ছোট ছোট সঙ্কেত কখনও থামায়, কখনও ভাবায়, কখনও খুলে দেয় অচেনা কোনও দরজা। পরিচিত পৃথিবীর আড়ালে লুকিয়ে থাকা অপরিচিত মুখগুলোর দিকে তাকানোর এক নীরব আমন্ত্রণ এই বই। এই সঙ্কলনের একটি গল্প যেখানে শেষ হয়, তার রেশ ধরে জন্ম নেয় আর একটি প্রশ্ন, আরও এক অচেনা যাত্রা। সেই যাত্রাপথেই পাঠক আর কাহিনি পাশাপাশি চলে অন্তরের না মেলা প্রশ্নের উত্তর পেতে।