ইনস্টাগ্রামে ডেবিউ সোনিয়া গান্ধীর
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে যোগ দিলেন সোনিয়া গান্ধী। তিনি নতুন বইয়ের প্রথম ঝলক ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। বইটির নাম ‘Belonging: A Journey of Love’। একটি ভি়ডিয়ো পোস্ট করে তিনি লেখেন, ‘সকলকে নমস্কার। এই মুহূর্তটি আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। Belonging: A Journey of Love-এর প্রথম ঝলক। এটি ভালোবাসা, কর্তব্য, হারানোর বেদনা এবং নিজের জন্য একটি আশ্রয় খুঁজে পাওয়ার গল্প। আপনাদের সঙ্গে এটি ভাগ করে নেওয়ার জন্য আমি অপেক্ষায় রয়েছি।’