প্রদীপ থেকে প্রতিমার শাড়িতে! চোরবাগানের রেশ কাটার আগেই দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপে অগ্নিকাণ্ড
তবে আগুন কতটা ছড়িয়েছিল, প্রতিমার কোনও ক্ষতি হয়েছে কি না, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত শনিবার চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ২৫ জন। সেই ঘটনার রেশ কাটার আগে দক্ষিণ কলকাতার এই মণ্ডপে আগুন লাগায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।