টাইগারের গতিবিধির উপর রাখা হচ্ছিল নজর? খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩ - 24 Ghanta Bangla News
Home

টাইগারের গতিবিধির উপর রাখা হচ্ছিল নজর? খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩

Spread the love

অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় চিন্তায় বলিউড। খুনের চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন হরিয়ানার, অন্য এক জন মহারাষ্ট্রের। রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে সফরের সময়ে তারা ধরা পড়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তাদের যোগ রয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা।

সূত্রের খবর, টাইগারের গতিবিধির উপর নজর রেখেছিল হামলাকারীরা। অভিনেতার প্রতিদিনের রুটিনের খোঁজখবর নিয়েই হামলার ছক কষেছিলেন তারা। প্রতি সপ্তাহের মতো রবিবার জুহুর ফুটবল মাঠে খেলতে গিয়েছিলেন টাইগার। যা জানা ছিল অভিযুক্তদের বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।

আন্ধেরি ও সান্তাক্রুজ় স্টেশনের মধ্যবর্তী স্থান থেকে পুলিশ হামলায় ব্যবহৃত বাইকটি উদ্ধার করেছে। ঘটনার ভাইরাল ক্লিপ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা তিনটি গুলি কালিনা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। যেখানে ব্যালিস্টিক পরীক্ষা চলছে। জানা গিয়েছে, হামলাকারীরা বিদেশি অস্ত্র ব্যবহার করেছিল বলে অনুমান। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। গত পাঁচ দিনে দু’বার টাইগার শ্রফের বাড়ি এবং তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করেছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন বাইক আরোহীকে একটি শোল্ডার ব্যাগ বহন করতেও দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *