‘এদের থেকে সাবধানে থাকবেন’, অষ্টমীর পুজো দিয়ে কাদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী?
গত কয়েক দিনে বিভিন্ন জেলা থেকে বামেদের বইয়ের স্টল ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। তাদের দাবি, কোথাও বইপত্র ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। কোথাও বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে স্টল। এই প্রেক্ষিতে সরাসরি বামেদেরই নিশানা করলেন শুভেন্দু। পুজো দিয়ে বেরিয়ে কপালে টিকা আর হাতের তাগা দেখিয়ে বললেন, ‘আমি কমিউনিস্ট নই, নাস্তিক নই, জামাতিও নই। আমি হিন্দু বাড়ির ছেলে, সনাতনী।’