আসানসোলে পুলিশি অভিযানে উদ্ধার মাদক, সোনার গয়না এবং নগদ টাকা, গ্রেপ্তার ২
সোমবার, পুলিশ জানিয়েছে, গোয়েন্দা দপ্তরের কাছে থেকে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গোয়েন্দা বিভাগ ও আসানসোল উত্তর থানার যৌথ হানায় পাকড়াও করা হয়েছে দুই দুষ্কৃতীকে। ধৃতদের কাছ থেকে ৩০০ গ্রামের বেশি ব্রাউন সুগার, তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ৪৬ রাউন্ড কার্তুজ, নগদ ৫ লক্ষ ৩৫ হাজার টাকা এবং প্রায় ১৬০ গ্রাম সোনার ও ৩০০ গ্রাম রুপোর গয়না উদ্ধার হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে একটি মোটর সাইকেল।