Magh Purnima 2024: আজ মাঘী পূর্ণিমায় সুবর্ণ সুযোগ! শনিবার লক্ষ্মীর আরাধনায় দূর হবে সব সঙ্কট – Bengali News | Today is Maghi Purnima, Worshiping Lakshmi on Saturday will remove all problems
হিন্দুধর্মে অমাবস্যা ও পূর্ণিমা, উভয়েরই গুরুত্ব রয়েছে। তাই মাসের শেষ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। রীতি অনুযায়ী, পূর্ণিমার দিন স্নান, দান ও মন্ত্র জপাকে শুভ বলে মনে করা হয়। হিন্দু ক্যালেন্ডার মতে, ২৪ ফেব্রুয়ারি, মানে আজই পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা। মাঘ মাসে পূর্ণিমা তিথিকে বলা হয় মাঘী পূর্ণিমা তিথি। শুধু তাই নয়, মাঘী পূর্ণিমা পালিত হচ্ছে শনিবার। তাই এদিনটি যে বিশেষ হতে চলেছে, তা বলাই বাহুল্য। কথিত আছে, মাঘ মাস ও মাঘী পূর্ণিমার দিনটিকে শ্রীহরিকে উত্সর্গ করা হয়। এছাড়া পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করা হলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা হয় বলেও মনে করা হয়। শুধু তাই নয়, পূর্ণিমার দিনে চাঁদ ষোলোকলায় পূর্ণ হয়। তাই এদিন লক্ষ্মীর পাশাপাশি চন্দ্রদেবেরও পুজো করা হয়ে থাকে। জন্মকুণ্ডলীকে চন্দ্রের দোষ থাকলে, তা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মাঘ পূর্ণিমার দিনে বেশ কিছু বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার গ্রহণ করা হলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন, সারাজীবন অর্থের প্রবাহ বজায় থাকে।
মাঘ পূর্ণিমার প্রতিকার
– সম্পদ ও সমৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি করতে মাঘ পূর্ণিমার সন্ধ্যের রীতি অনুযায়ী দেবী লক্ষ্মীর আরাধনা করা উচিত। ভোগ হিসেবে ক্ষীর নিবেদন করা উচিত। গোলাপ ফুল বা পদ্ম ফুল নিবেদন করুন।
এই খবরটিও পড়ুন
– মাঘ পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর আরাধনার পাশাপাশি শ্রীসুক্ত, কনকধারা স্তোত্র ও বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করা ভাল। তা করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায়।
– পূর্ণিমায় দেবী লক্ষ্মীর বন্দনা করা পর হলুদ শঙ্খ নিবেদন করতে পারেন। যদি বাড়িতে হলুদ শঙ্খ না থাকে, তাহলে হলুদ যোগ করে সাদা শঙ্খকে হলুদ শঙ্খ বানিয়ে নিতে পারেন। তাতে অর্থের প্রবাহ বিদ্যমান থাকে।
বিশ্বাস করা হয় যে তুলসী গাছের পাশাপাশি দেবী লক্ষ্মীও পিপল গাছে বাস করেন। তাই মাঘ পূর্ণিমাতেও পিপল গাছের পুজো করতে পারেন। এ জন্য মাঘ পূর্ণিমার সকালে স্নান করার পর পরিষ্কার সাদা কাপড় পরিধান করা উচিত। তারপর একটি পাত্রে জল নিয়ে তাতে সামান্য কাঁচা দুধ মিশিয়ে পিপলের মূলে নিবেদন করুন। তারপর গাছকে ৩ বার প্রদক্ষিণ করা উচিত। হাতে অগাধ টাকাপয়সা আসার সঙ্গে সঙ্গে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ মেলে।
– মাঘ পূর্ণিমার দিন সাদা জিনিস যেমন দুধ, চাল, ক্ষীর, সাদা কাপড়, সাদা তিল, রৌপ্য ইত্যাদি দান করুন। এর ফলে কুণ্ডলীতে চন্দ্রের অবস্থান মজবুত হবে ও চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়।