Suvendu Adhikari: সন্দেশখালিতে বামপন্থীরাও বিজেপির ওপরেই ভরসা করছেন, দাবি শুভেন্দুর - Bengali News | Suvendu Adhikari claism leftist voters are also depending on BJP - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: সন্দেশখালিতে বামপন্থীরাও বিজেপির ওপরেই ভরসা করছেন, দাবি শুভেন্দুর – Bengali News | Suvendu Adhikari claism leftist voters are also depending on BJP

কলকাতা: গত দেড় মাস ধরে রাজ্য রাজনীতির চর্চায় সন্দেশখালি। বারে বারে এলাকায় ছুটে যাচ্ছেন বিরোধী দলের নেতারা। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্য়ায়রা যখন সন্দেশখালিতে বাধার মুখে পড়ছেন, তার মধ্যেই মুখ ঢেকে শনিবার ঢুকে যান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়। যে সন্দেশখালিতে ভোট দিতে দেওয়া হয় না বলে অভিযোগ গ্রামবাসীদের, সেখানে এদিন দেখা গেল সিপিএমের পতাকা। আসন্ন ভোটে সন্দেশখালি বড় ফ্যাক্টর হতে পারে বলে যখন চর্চা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, তখন শুভেন্দুর দাবি, মানুষের আস্থা বিজেপির ওপরেই।

একাধিকবার সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছেন শুভেন্দু। অন্যদিকে, কয়েকদিন আগে এলাকায় প্রবেশের অনুমতি পান বামনেত্রী বৃন্দা কারাত। তবে শুভেন্দুর দাবি, তিনি নিজে দেখে এসেছেন, মানুষ বিজেপির ওপরেই ভরসা করেন। এমনকী বামপন্থী ভোটাররাও নাকি বিজেপির ওপরেই ভরসা করছেন! সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, মানুষ বিজেপিকেই ভরসা করছে। আমি বামপন্থী ভোটারদের সঙ্গেও কথা বলে এসেছি। ওরা বলেছেন, আমরা বিজেপিকেই ভরসা করি। এই প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, সিপিএম-এর সঙ্গে সেটিং আছে বলে সন্দেশখালিতে ঢুকতে আদালতের অনুমতির প্রয়োজন হয়নি বৃন্দা কারাটের।

উল্লেখ্য, একসময় সন্দেশখালিতে দাপট ছিল সিপিএমের। ২০১১ সালের পর সে সব অতীত হয়ে যায়। তবে শনিবার মীনাক্ষী যাওয়ার আগে একাধিক জায়গায় সিপিএমের পতাকা উড়তে দেখা যায়। জেলিয়াখালি, দুর্গামণ্ডপ, খুলনা-সহ একাধিক এলাকায় পতাকা উড়তে দেখা গিয়েছে এদিন। এই আবহে শুভেন্দুর দাবিকে গুরুত্ব দিতে নারাজ সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শুভেন্দুর বক্তব্য শুনেই বলেন, ‘এ ব্যাপারে কিছুই বলব না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *