দিল্লির উপরে আপাতত ১০০ শতাংশ শুল্ক নয় ট্রাম্পের
তো সেই রুশ তেল কিনেই দেশ চালাব আবার তাদের উপর নিষেধাজ্ঞাও চাপাব—এই ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বেশিদিন চালানো শক্ত। পাশাপাশি শুধু আমি তোমার থেকে ডিজ়েল কিনব, আর কেউ তোমার থেকে কিছু কিনতে গেলেই ট্যারিফ মিসাইল ছাড়ব—এই স্টান্সে পুতিন একবার বেঁকে বসলে, ঘরে যে চাপ তৈরি হয়ে যাবে, তা সামলানো শক্ত হবে বুঝেই ট্রাম্পের এই সিদ্ধান্ত, দাবি বিশেষজ্ঞমহলের গরিষ্ঠ অংশের।
এতে করে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল তাঁর। প্রথমত, মস্কো থেকে ওয়াশিংটনে জ্বালানি বোঝাই ট্যাঙ্কার আসার রাজনৈতিক পথ আরও মসৃণ হলো। দ্বিতীয়ত, সাম্প্রতিক অতীতে ইউক্রেন যে ভাবে ফের হাত ধুয়ে রাশিয়ার জ্বালানি পরিকাঠামোর উপর হামলা চালানো শুরু করে দিয়েছে, সে বিষয়েও অলিখিত বার্তা দেওয়া গেল কিইভ’কে। যা খুশিই করবে মস্কোকে।