DGMO Meet: সংঘর্ষবিরতির পর প্রথমবার ভারত-পাক DGMO স্তরের বৈঠক, কী নিয়ে হল আলোচনা? – Bengali News | DGMO of India and Pakistan held talks on Monday
DGMO Meet: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই দুই দেশের টানাপোড়েন বাড়ে। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে ভারত। এরপর ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর দুই দেশের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়। অপারেশন সিঁদুরে পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোতে ভারত আঘাত হানেনি বলার পরও পাক সেনা বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করে।

ভারতের DGMO রাজীব ঘাইImage Credit source: Screengrab
নয়াদিল্লি: গত কয়েকদিনের সংঘাতের আবহের পর দিন দুয়েক আগেই দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। সংঘর্ষবিরতির পর সোমবার প্রথমবার ডিজিএমও (ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশনস) স্তরের বৈঠক হল ভারত ও পাকিস্তানের মধ্যে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সেই বৈঠকে সীমান্তবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

