পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ, চোখের সামনে দিদিকে হারালেন শ্রেয়া
উৎসবের মরশুমে মণ্ডপে মানুষের ঢল নামবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভিড় সামলানোর যথাযথ ব্যবস্থা না থাকলে আনন্দের আয়োজনই যে প্রাণঘাতী হয়ে উঠতে পারে, চোরবাগানের ঘটনা ফের সেই প্রশ্ন তুলে দিল। মানুষের সমাগম বাড়ানোই কি পুজোর সাফল্যের মাপকাঠি, নাকি প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা উচিত? প্রশ্ন উঠেছে।