অলিম্পিয়ান অয়নিকা এখন স্পোর্টস অথরিটির প্রশাসক - 24 Ghanta Bangla News
Home

অলিম্পিয়ান অয়নিকা এখন স্পোর্টস অথরিটির প্রশাসক

Spread the love

পার্থ দত্ত

দশ বছর আগে রিও অলিম্পিক্সে রাইফেল শুটিংয়ে তিনি দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। মুম্বইয়ের প্রবাসী বাঙালি অয়নিকা পাল ৩৪ বছর বয়সেও অলিম্পিক পদক জেতার স্বপ্নটা এখন বয়ে বেড়াচ্ছেন।

এরই মধ্যে চেম্বুরের বাসিন্দা এমন একটা কাজ করে ফেললেন, যা দেশের খেলাধুলোয় বিরল। অলিম্পিয়ান হিসেবে তিনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাইয়ের) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের চাকরি পেয়েছেন চলতি মাসের শুরুতেই। দেশের খেলাধুলোর মূল নিয়ন্তা সাই। তার উচ্চপদে বসাটা বিরাট ব্যাপার। এতে ক্রীড়াবিদদের সুবিধে হবে। অয়নিকা খেলোয়াড় হিসেবে বুঝবেন স্পোর্টস পার্সনদের অভাব অভিযোগ। তাঁর প্রথম পোস্টিং সাইয়ের সদর দপ্তর নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *