‘মণ্ডপে মেটাল লাইট জ্বলছিল…’, অন্ধকারের অভিযোগ উড়িয়ে বিপর্যয় নিয়ে কী বললেন চোরবাগানের থিমশিল্পী?
ঘটনার আগের দিন মানে শুক্রবার মাঝরাত পর্যন্ত তিনি চোরবাগানেই ছিলেন। সুশান্তর কথায়, ‘আগের দিন রাত সাড়ে ৩টে পর্যন্ত চোরবাগানেই ছিলাম। অসংখ্য লোক, এত ভিড়ের চাপ, কী ভাবে যে এমন ঘটনা ঘটল…।’ শিল্পী কার্যতই বাকরুদ্ধ। এখনও যেন ঘোর কাটছে না তাঁর। নিজেই বললেন, ‘আমি ঠিক কথা বলার মতো পরিস্থিতিতে নেই।’