Medinipur Police: পুজোর আগে মহিলাদের জন্য বড় উদ্যোগ পুলিশের | The district police has taken the initiative to ensure that women can move around safely and without any hindrance during the puja. The ‘Durga Bahini and Junior Corner’ was inaugurated.
মেদিনীপুর: শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো (Durga Puja 2026)। আর সেই পুজোয় যাতে মহিলারা নিশ্চিন্তে, নির্বিঘ্নে ঘুরতে পারে তার উদ্যোগ জেলা পুলিশের। উদ্বোধন হল ‘দুর্গা বাহিনী ও জুনিয়ার কর্নারের’।
আজ সপ্তমী। কিন্তু গতকাল অর্থাৎ ষষ্ঠী থেকেই পুজো পশ্চিম মেদিনীপুর (Purba Medinipur) জেলা পুলিশের তৎপরতা ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। জেলা শহর মেদিনীপুরে বাইকে চড়ে চষে বেড়ালেন খোদ পুলিশ সুপার ও সাংসদ। পুজোয় মহিলাদের নিরাপত্তার স্বার্থে শুক্রবার চালু করা হলো দুর্গা বাহিনী। পাশাপাশি শহরজুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে খোলা হল পুলিশ সহায়তা কেন্দ্র।
পাশাপাশি এবারের পূজায় নতুন সংযোজন শিশুদের জন্য জুনিয়ার কর্নার। প্রতিটি পূজা মণ্ডপের সামনে খোলা হয়েছে জুনিয়ার কর্নার, যেখানে শিশুদেরকে দুগ্ধ পান করানো থেকে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা রয়েছে। এদিন সন্ধ্যায় এই সমস্ত কিছুই ঘুরে দেখলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ জেলা পুলিশের আধিকারিকরা। সঙ্গে ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া।
কী বললেন পাপিয়া সুলতানা?
জেলা পুলিশ সুপার বলেন, “গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্গাবাহিনী উদ্বোধন করলাম। মুখ্যমন্ত্রী আগেই চালু করেছিলেন। আমরা এইবার চালু করলাম। মহিলারা যাতে নিশ্চিন্তে সারা রাত ধরে প্যান্ডেলে ঘুরতে পারে তার জন্য গাড়ি পেট্রলিং করবে। পুলিশ থাকবে।”