রাম মন্দির থেকে বাংলার গ্রাম, দিল্লির পুজোয় চমক - 24 Ghanta Bangla News
Home

রাম মন্দির থেকে বাংলার গ্রাম, দিল্লির পুজোয় চমক

Spread the love

এই সময়, নয়াদিল্লি: কোথাও অযোধ্যার রাম মন্দির৷ কোথাও এক ফালি বাংলার গ্রাম৷ কোথাও আবার মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ৷ সঙ্গে থাকছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও বন্দে মাতরম-এর সার্ধশতবর্ষ উদযাপন৷ দুর্গা আরাধনার থিমে কলকাতাকে টেক্কা দিতে তৈরি দিল্লি, নয়ডা ও গ্রেটার নয়ডা৷ এই বছর নজর কাড়ছে গ্রেটার কৈলাস-১-এর দুর্গাবাড়ির পুজো৷ মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন এখানকার পুজোর উদ্যোক্তারা৷ মণ্ডপের সর্বত্র উত্তম কুমারকে ঘিরে থাকছে নস্টালজিয়া। মণ্ডপে পা দেওয়া মাত্রই বাঙালি খঁুজে পাবে তার চিরন্তন ‘অ্যান্টনি ফিরিঙ্গি’-কে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *