Mohunbagan Supergiant vs Delhi SC: মহাষষ্ঠীতে জয়ে ফিরল মোহনবাগান, পিছিয়ে পড়েও দিল্লি বধ মিগুয়েলদের | Mohun Bagan SG Beat Delhi SC 2 1, Register First Win of ISL 2026 27 Season on Maha Sasthi
জয় পেল মোহনবাগান।Image Credit: Facebook/Mohun Bagan Super Giant
দিল্লি: আজ মহাষষ্ঠী। সেই পুণ্যদিনেই দিল্লি এসসির বিরুদ্ধে জিতল মোহনবাগান এসজি। একই সঙ্গে আইএসএল ২০২৬-২৭ মরসুমে প্রথম জয় পেল মোহনবাগান এসজি। ১-০ পিছিয়ে থেকেও ১-২ জিতল মোহনবাগান। নেপথ্যে ‘টুবলু’ মিগুয়েল ও লি আরউইন। যেদিন থেকে লি আরউইন বাগানে পা রেখেছেন, সেদিন থেকেই তাঁর খেলা দেখে সন্তুষ্ট ভক্তরা। আইএফএ শিল্ড হোক বা আইএসএল – দুই প্রতিযোগিতাতেই গোল করেছেন লি। আজ ষষ্ঠীতে জয় এল বাগান সরণিতে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানাচ্ছিল দিল্লি। শুরু থেকেই বেশ কয়েকবার আক্রমণ করেছিলেন মহম্মদ আইমিন। কিন্তু বাগান ডিফেন্ডারদের তৎপরতায় খুব একটা বিপাকে পড়েনি বাগান। যদিও ২৩ মিনিটে ডিফেন্সের ভুলেই গোল খেল মোহনবাগান। মনোজ মহম্মদের বাড়ানো বল থেকে বল পান নামতে। বিশালকে কাটিয়ে বল গোলে ঠেলতে ভুল করেননি তিনি। ১-০ এগিয়ে যায় দিল্লি। ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু চেষ্টা বাগান করলেও আর গোল করতে পারেনি। যদিও বেশ কিছু সেভ দিয়েছেন বাগান কিপার বিশাল কাইথ, নাহলে আরও বিপাকে পড়তে পারত মোহনবাগান।
(বিস্তারিত আসছে…)