‘ভারতীয়দের বিরুদ্ধে বাড়ছে দ্বেষ...’, আমেরিকায় মন্দিরে হামলার পরিকল্পনা প্রকাশ্যে আসতেই উদ্বেগ নয়াদিল্লির - 24 Ghanta Bangla News
Home

‘ভারতীয়দের বিরুদ্ধে বাড়ছে দ্বেষ…’, আমেরিকায় মন্দিরে হামলার পরিকল্পনা প্রকাশ্যে আসতেই উদ্বেগ নয়াদিল্লির

Spread the love

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ষড়যন্ত্রের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। শিকাগোর ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন ১৯ বছরের এক মার্কিন তরুণ। তার গ্রেপ্তারির পরেই সামনে আসে পুরো ছক। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগে বিদেশ মন্ত্রক। ভারতীয় বংশোদ্ভূতদের হুমকি এবং তাঁদের প্রাণনাশের ষড়যন্ত্র প্রকাশ পেতেই বিবৃতি নয়াদিল্লির। এমন বর্ণবিদ্বেষী ও হিন্দুবিদ্বেষী হুমকি বিশেষ ভাবে উদ্বেগজনক বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আমেরিকায় ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটনের কাছে আর্জি জানিয়েছে নয়াদিল্লি।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *