স্নেহার মৃত্যুর বিচার চেয়ে মোমবাতি মিছিল মেদিনীপুরে - 24 Ghanta Bangla News
Home

স্নেহার মৃত্যুর বিচার চেয়ে মোমবাতি মিছিল মেদিনীপুরে

Spread the love

এই সময়, মেদিনীপুর: বিয়ের ১১ মাসের মধ্যে স্নেহা চক্রবর্তীর (২৫) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন মেদিনীপুর শহরের বাসিন্দারা। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে পথে নেমেছিলেন শহরের মানুষ। শহরের বিধাননগর পুজো মাঠ থেকে শুরু হওয়া এই মৌন মিছিল ডাকবাংলো রোড-সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে পা মেলান স্নেহার মা-বাবা-সহ পরিবারের সদস্যরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *