Durga Puja Special Train: দুর্গাপুজোয় নিশ্চিন্তে ঠাকুর দেখুন, রাতে হাওড়া ডিভিশনে চলবে স্পেশাল ট্রেন, টাইম টেবিল এখনই নোট করে রাখুন... | Durga Puja Special Train: Howrah Devision Special Train to Run During Durga Puja 2026 - 24 Ghanta Bangla News
Home

Durga Puja Special Train: দুর্গাপুজোয় নিশ্চিন্তে ঠাকুর দেখুন, রাতে হাওড়া ডিভিশনে চলবে স্পেশাল ট্রেন, টাইম টেবিল এখনই নোট করে রাখুন… | Durga Puja Special Train: Howrah Devision Special Train to Run During Durga Puja 2026

Spread the love

দুর্গাপুজোয় চলবে স্পেশাল ট্রেন।Image Credit: PTI

কলকাতা: দুর্গাপুজোয় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং যাতায়াতের সুবিধার জন্য হাওড়া ডিভিশনে ১২টি অতিরিক্ত ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সপ্তমীর রাত অর্থাৎ ১৭ অক্টোবর, অষ্টমী (১৮–১৯ অক্টোবর), নবমী (১৯–২০ অক্টোবর) এবং দশমী (২০–২১ অক্টোবর) রাতে এই বিশেষ ট্রেনগুলি চলবে। প্রতিটি ট্রেনের পথে সমস্ত স্টেশনে স্টপেজ থাকবে।

 কোন রুটে চলবে বিশেষ ট্রেন?

1.হাওড়া–বর্ধমান (ব্যান্ডেল হয়ে): হাওড়া থেকে রাত ১২টা ৪৫ মিনিটে ছেড়ে বর্ধমান পৌঁছবে ভোর ৩টে ১০ মিনিটে। বর্ধমান থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে রাত ১২টা ৫ মিনিটে।

2. হাওড়া–বর্ধমান (ডানকুনি হয়ে): হাওড়া থেকে রাত ১টা ১৫ মিনিটে ছেড়ে বর্ধমান পৌঁছবে ভোর ৩টে ২০ মিনিটে। বর্ধমান থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে রাত ১২টা ৪৫ মিনিটে।

3. হাওড়া–ব্যান্ডেল: হাওড়া থেকে রাত ১টায় ছেড়ে ব্যান্ডেল পৌঁছবে রাত ২টো ৫ মিনিটে। ব্যান্ডেল থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে রাত ১২টা ৩৫ মিনিটে।

4.শেওড়াফুলি–তারকেশ্বর: শেওড়াফুলি থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে তারকেশ্বর পৌঁছবে রাত ১টা ২০ মিনিটে। তারকেশ্বর থেকে রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে শেওড়াফুলি পৌঁছবে রাত ১২টা ৫ মিনিটে।

5. ব্যান্ডেল–নৈহাটি: ব্যান্ডেল থেকে রাত ১২টা ৪৫ মিনিটে ছেড়ে নৈহাটি পৌঁছবে রাত ১টা ৮ মিনিটে। নৈহাটি থেকে রাত ১টা ২০ মিনিটে ছেড়ে ব্যান্ডেল পৌঁছবে রাত ১টা ৪৫ মিনিটে।

6. হাওড়া–চণ্ডনপুর (ডানকুনি হয়ে): হাওড়া থেকে রাত ১২টা ১৫ মিনিটে ছেড়ে চণ্ডনপুর পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে। চণ্ডনপুর থেকে রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে রাত ২টো ৩০ মিনিটে।

 নিয়মিত লোকাল ট্রেনেও পরিবর্তন

১৭ থেকে ২১ অক্টোবর: ৬৩৫০১ হাওড়া–বর্ধমান এমইএমইউ (MEMU) লোকাল রাত ১টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত সমস্ত স্টেশনের পাশাপাশি মগরা, পান্ডুয়া, বয়নচি ও মেমারিতেও থামবে।

১৭ থেকে ২১ অক্টোবর: ৩৭৭৩১ ব্যান্ডেল–মেমারি ইএমইউ (EMU) লোকালকে বর্ধমান পর্যন্ত সম্প্রসারিত করা হবে। ট্রেনটি রাত ১০টা ২৫ মিনিটে বর্ধমান পৌঁছবে।

একই সময়ে ৩৭৭৩২ মেমারি–হাওড়া ইএমইউ (EMU) লোকাল মেমারির পরিবর্তে বর্ধমান থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে এবং রাত ১২টা ১০ মিনিটে ব্যান্ডেল পৌঁছবে।

পুজো ও অন্যান্য উৎসবে লোকাল ট্রেনের সময়সূচি-

১৮, ১৯, ২০ ও ২১ অক্টোবর: দুর্গাপুজো উপলক্ষে লোকাল ট্রেনগুলি দুপুর ৩টে পর্যন্ত রবিবারের সময়সূচি অনুযায়ী চলবে। এরপর কর্মদিবসের স্বাভাবিক সময়সূচি অনুসরণ করবে।

২৫ অক্টোবর: লক্ষ্মীপুজো উপলক্ষে একই নিয়ম কার্যকর থাকবে।

৮ নভেম্বর: কালীপুজো উপলক্ষেও দুপুর ৩টে পর্যন্ত রবিবারের সময়সূচি মেনে ট্রেন চলবে। এরপর স্বাভাবিক কর্মদিবসের পরিষেবা চালু হবে।

ব্যতিক্রম: ৩৭২২০ ব্যান্ডেল–হাওড়া EMU লোকাল, যা ব্যান্ডেল থেকে ভোর ৫টা ৪০ মিনিটে ছাড়ে, উল্লিখিত উৎসবের দিনগুলিতে নিজস্ব নির্ধারিত রুট ও সময় মেনেই চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *