সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনা, মেদিনীপুরে চার জনের মৃত্যু - 24 Ghanta Bangla News
Home

সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনা, মেদিনীপুরে চার জনের মৃত্যু

Spread the love

পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক দুর্ঘটনা। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চারজনের। মৃত চারজনেই একে অন্যের আত্মীয়। বুধবার ঘটনাটি ঘটেছে মোহনপুর থানা এলাকার বাদশাপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত চার জনের নাম বদির মল্লিক (৪৫), বদিরের বোন নাজেরা বিবি (৩৮), নাজেরার ছেলে শেখ রবিউল (২৫) এবং প্রতিবেশি সেখ শোয়েব (২৭)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *