বড় বিপদ থেকে রক্ষা! ‘গানমাস্টার জি৯’ ছবির ক্লাইমেট শ্যুটে অল্পের জন্য বাঁচলেন ইমরান হাশমি
মুম্বই: সিনেমার শুটিংয়ের সময় বড়সড় দুর্ঘটনার হাত থেকে কোনমতে রক্ষা পেলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তাঁর আসন্ন অ্যাকশনধর্মী ছবি ‘গানমাস্টার জি৯’ (Gunmaaster G9)-এর ক্লাইমেক্স দৃশ্যের…
মুম্বই: সিনেমার শুটিংয়ের সময় বড়সড় দুর্ঘটনার হাত থেকে কোনমতে রক্ষা পেলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তাঁর আসন্ন অ্যাকশনধর্মী ছবি ‘গানমাস্টার জি৯’ (Gunmaaster G9)-এর ক্লাইমেক্স দৃশ্যের শুটিং চলাকালীন এক রোমহর্ষক ঘটনার মুখোমুখি হন তিনি। ছবির সেটে একটি বিলাসবহুল গাড়ি উল্টে একেবারে অভিনেতার কাছাকাছি এসে আছড়ে পড়ে, যার একটি পিছনের দৃশ্যের (Behind-the-scenes) ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, শ্যুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন ক্রু সদস্যরা এবং কাউন্টডাউন শুরু হয়েছে। ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলে থাকা একটি এসইউভি (SUV) গাড়ি মাঝ আকাশে ইউ-টার্ন বা উল্টে গিয়ে নিচে পার্ক করা একটি কালো রঙের ভ্যানের ওপর সজোরে আছড়ে পড়ে। গাড়িটি আছড়ে পড়ার সময় তা অভিনেতা ইমরান হাশমির অত্যন্ত বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে।
ভিডিওটি সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, এই ঘটনাটি কি শ্যুটিংয়ের পূর্বপরিকল্পিত কোনো অ্যাকশন সিকোয়েন্সের অংশ ছিল, নাকি নিয়ন্ত্রণ হারিয়ে সত্যিই কোনো বিপত্তি ঘটেছিল? তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আহত হননি। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এবং শ্যুটিংয়ের সঠিক স্থান সম্পর্কেও কিছু জানা যায়নি।
‘গানমাস্টার জি৯’ ছবি ও এর আগের বিতর্ক
আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি৯’ একটি অ্যাকশন-রোমান্টিক ছবি, যা আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে ইমরানের পাশাপাশি জিনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা এবং অভিষেক সিংকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। চলতি বছরের আগস্ট মাসে ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছিল, যেখানে ইমরানকে ‘ঈশ্বর’ নামক এক ডায়েরি ফার্মের মালিকের চরিত্রে দেখা যায়, যিনি তাঁর ভালোবাসার মানুষকে রক্ষা করতে যেকোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত।
উল্লেখ্য, এর আগে গত জুন মাসে হরিদ্বারে শুটিং করার সময়ও বিতর্কে জড়িয়েছিল এই ছবির টিম। পবিত্র নগরী হরিদ্বারে একটি শুটিং সেটে ‘বার অ্যান্ড ক্যাফে’ (Bar and Café)-র সাইনবোর্ড দেখে স্থানীয়রা ক্ষুব্ধ হন এবং ভুল বোঝাবুঝির জেরে শ্যুটিং পণ্ড করে দেন। পরে অবশ্য প্রযোজক দীপক মুকুট স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেন এবং জানান যে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনো উদ্দেশ্য তাঁদের ছিল না।
তবে ছবির শুটিং চলাকালীন এবার স্টান্টের সময় ঘটা এই নতুন ঘটনা ভক্তদের মাঝে উদ্বেগের পাশাপাশি ছবির প্রতি কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
‘আমি কালই মরতে পারি…!’ প্রয়াণের কয়েক মাস আগেই নিজের মৃত্যু নিয়ে কী বলেছিলেন নানা?
অগ্নিমিত্রার সঙ্গে হাসিমুখে ছবি শ্রীলেখার! বিজেপি যোগের জল্পনা তুঙ্গে