পদ্মা বলল, 'ডাকলেই যাই না, ইচ্ছে হলে যাই' - 24 Ghanta Bangla News
Home

পদ্মা বলল, ‘ডাকলেই যাই না, ইচ্ছে হলে যাই’

Spread the love

একদিন বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন, ‘মা, তুমি কার সঙ্গে প্রতি দিন খেলতে যাও? তোমার সই কে?’ মেয়ে জানায়, তার বন্ধুর নাম পদ্মাবতী। রাজার কৌতূহল বাড়ে। তিনি তাঁর চেনা, ঘনিষ্ঠ সবাইকে জিজ্ঞেস করলেন, কিন্তু তাঁদের কারওরই পদ্মা নামের কোনও কন্যা নেই, ওই নামের কোনও শিশুকন্যাকে চেনেনও না তাঁরা। রাজা মেয়েকে দিয়ে বলে পাঠালেন, একদিন বন্ধুকে বাড়ি নিয়ে আসতে। পদ্মা রাজকন্যাকে সাফ জানিয়ে দিল, সে কারও ডাকে কারও বাড়ি যায় না। যেখানে যেতে তার ইচ্ছে হয়, সেখানেই যায়। মেয়ের মুখে পদ্মাবতীর এই জবাব শুনে রাজা একইসঙ্গে বিস্মিত, ক্রুদ্ধ। একদিন রাজা নিজেই গেলেন মেয়ের সঙ্গে পুকুর পাড়ে, মেয়ের সইয়ের সঙ্গে দেখা করতে। গিয়ে অবশ্য কারও দেখা মিলল না। শুধু দেখা গেল, আলতা পরা পায়ের ছাপ পুকুরের জল পর্যন্ত গিয়ে মিলিয়ে গিয়েছে। মেয়েকে রাজা বলে দিলেন, পদ্মাবতীর সঙ্গে আর না মিশতে। সেই রাতেই রাজা স্বপ্ন দেখলেন, পদ্মাবতী এসে দাঁড়িয়েছেন তাঁর সামনে। রাজাকে নির্দেশ দিলেন, ‘আমার পুজো করো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *